বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ দালাল গ্রেফতার

    কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ দালাল গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিকিৎসাসহ মেডিকেলের স্তরে স্তরে রোগিদের হয়রানির অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১১ দালাল সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

    গ্রেফতার দালাল সদস্যদেরকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দৃপ্ত এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    অভিযান শেষে তিনি জানান, র‌্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করার দায়ে ১১ দালালকে গ্রেফতার করা হয়েছে।

    সোমবার দুপুরের মেডিকেলের বিভিন্ন অংশ থেকে প্রথমে ১৪ জনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জড়িত ১১ জনকে ২০ দিন করে বিশ্রাম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

    অভিযানে সার্বিক সহযোগিতায় থাকা কুমিল্লা র‌্যাব ১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, এই মেডিকেল কলেজের দালাল কার্যক্রম যে পর্যায়ে পৌঁছেছে মেডিকেলে ওয়ার্ডবয় থেকে অ্যাম্বুলেন্স চালক পর্যন্ত সবাই দালালি কার্যক্রমে জড়িত। তাদের হাতে প্রতিদিন অসংখ্য রোগী ও তার স্বজন চিকিৎসা নিতে এসে প্রতারিত হচ্ছেন। মেডিকেল কলেজের দালাল শূন্যের কোটায় আনা এবং শৃঙ্খলা ফেরাতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন