বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

নবীগঞ্জে পিতার হাতে ঘুমন্ত অবস্থায় মেয়ে খুন 

নবীগঞ্জে পিতার হাতে ঘুমন্ত অবস্থায় মেয়ে খুন 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নবীগঞ্জ উপজেলার কুড়িশাইল বেগম পুর গ্রামে সরকারী আশ্রয় প্রকল্পে পিতার হাতে মেয়ে পুর্ণিমা রানী দাশ (২৫) নামের দুই সন্তানের জননী খুন হয়েছে। 

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরের সময় নিজ বসত ঘরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক পিতা মতিলাল দাস (৬২)কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। 

পুর্ণিমা রানীর নিথরদেহ পুলিশ উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুটি নিশ্চিত করেন।

পিতার হাতে দু’ সন্তানের জননী মেয়ে হত্যাকান্ডের ঘটনায় এলাকায় মুখরোচক আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর  গ্রামের মতিলাল দাশের মেয়ে পুর্ণিমা রানী দাশকে বিয়ে দেয়া হয় একই উপজেলার মান্দারকান্দি গ্রামে। তার দু’টি সন্তানও রয়েছে। প্রায় সময়ই স্বামীর সাথে ঝগড়া করে পিত্রালয়ে আশ্রয় নেয় পুর্ণিমা রানী দাস। সম্প্রতি স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে বেশ কিছু দিন ধরে পিতার বাড়িতে থাকে পুর্ণিমা। 

পুর্ণিমার স্বামীর বাড়িতে না যাওয়া, মেয়ে অসংলগ্ন চলাফেরায় মতিলালের সন্দেহ সৃষ্টি  হয় মেয়ের উপর। পিতা হিসেবে ভিন্ন পথে চলতে মেয়েকে বারণও করেন মতিলাল দাশ। প্রায় ২/৩ দিন আগে বানিয়াচং উপজেলার সেকান্দরপুর এলাকার জনৈক যুবকের সাথে পালিয়ে যায় পুর্ণিমা। 

ঘটনাটি পিতার জন্য লজ্জা ও মানহানিকর হওয়ায় স্থানীয় মুরুব্বীয়ানদের মাধ্যমে রবিবার (২৬ অক্টোবর) বাড়িতে নিয়ে আসেন মতিলাল দাশ। সোমবার দুপুরে নিজ ঘরে ঘুমন্ত মেয়েকে জবাই করে হত্যা করেন পাষন্ড পিতা মতিলাল দাশ।

খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুর্ণিমা রানী দাশের নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে পাষন্ড পিতা মতিলাল দাশকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি শেখ মোঃ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনা ঘটনা সত্যতা নিশ্চিত করে ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন