বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • তাড়াশে অবৈধ জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

    তাড়াশে অবৈধ জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার ৪ নং ওয়ার্ডে পৈতৃক সম্পত্তি দখল ও সীমানা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেনের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো. মুরাদ হোসেন এ ঘটনায় তাড়াশ পৌরসভার প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

    অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পিতা মরহুম মোবারক হোসেনের বৈধ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিটি তাড়াশ সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌরসভার ৪ নং ওয়ার্ডের ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত।

    মুরাদ হোসেন অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে তৎকালীন পৌর মেয়র আব্দুর রাজ্জাক (আহ্বায়ক, তাড়াশ পৌর আওয়ামী লীগ) ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শামীম সরকার (সদস্য, তাড়াশ পৌর আওয়ামী লীগ) রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে স্থানীয় ব্যক্তি সাব্বির হোসেনের কাছে তার প্রায় ২ শতাংশ পৈতৃক জমি অবৈধভাবে দখল করিয়ে দেন।

    বর্তমানে সাব্বির হোসেন পৌরসভার অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করছেন। তবে অভিযোগ অনুযায়ী, তিনি অনুমোদিত নকশা অনুসরণ না করে সীমানা লঙ্ঘন করে পুরো জায়গা জুড়ে বহুতল ভবন নির্মাণ করছেন, যা পৌর ভবন নির্মাণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

    এ বিষয়ে মো. মুরাদ হোসেন বলেন, আমার পৈতৃক সম্পত্তির অংশ জবরদখল করে সাব্বির হোসেন সীমানা না মেনে ভবন নির্মাণ করছেন। এতে আমার বৈধ মালিকানাধীন জায়গা দখল হয়ে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, পৌর কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকায় অনুমোদন থাকা সত্ত্বেও নকশা অনুযায়ী নির্মাণ কাজ হচ্ছে না।

    অভিযোগে তিনি অবৈধ নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করা, ঘটনাস্থলে সরেজমিন তদন্ত, জমির প্রকৃত সীমানা যাচাই ও তাঁর বৈধ দখল পুনঃপ্রদানের দাবি জানিয়েছেন। 

    একইসঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৌর আইন ও দণ্ডবিধি অনুযায়ী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন।

    এ বিষয়ে অভিযুক্ত সাব্বির হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য দিতে রাজি হননি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন