শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বরিশালে মানবতা সম্প্রদায়ের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

    বরিশালে মানবতা সম্প্রদায়ের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ ২৭ অক্টোবর সোমবার সকাল ১২ টায় উপজেলা প্রশাসন বরিশাল সদর এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে সিংয়েরকাঠী আশ্রয় কিল্লা টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে মানবতা হিসেবে মানবতা সম্প্রদায়ের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর বরিশাল মোঃ ইকবাল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়, বরিশাল এর উপপরিচালক এ কে এম আক্তারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় সাজ্জাদ পারভেজ, চেয়ারম্যান টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদ নাদিরা রহমান সহ মানতা সম্প্রদায়ের সদস্য উপস্থিত ছিলেন।

    শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনার অতিথি মানবতা সম্প্রদায়ের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করে। পরে ১১০ টি মানবতা পরিবারের মাঝে ৩০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, হলুদ, মরিচ, জিরা ও মশলা বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

    পর্যায় ক্রমে বরিশাল সদর উপজেলায় ৩১৬ জন মানবতা সম্প্রদায়ের পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন