বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • “২০২৬ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিয়েছি” বললেন লিওনেল মেসি

    “২০২৬ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিয়েছি”  বললেন লিওনেল মেসি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরিয়েছিলেন লিওনেল মেসি। ত্রিশ বছরের শিরোপাখরা ভেঙে সেই রাতে পুরো আকাশটাই যেন নীল-সাদা হয়ে উঠেছিল।
    কিন্তু সেই গৌরবময় অধ্যায়ের পর থেকেই ফুটবল দুনিয়ায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—আরেকবার কি দেখা যাবে মেসিকে বিশ্বকাপের মঞ্চে?


    বয়সের পাল্লা ভারি হচ্ছে, তবু জাদুকরের পায়ে এখনো ফুটে ওঠে পুরনো জৌলুস। অনুরাগীদের আশা, ২০২৬ সালে শেষবারের মতো হয়তো দেখা মিলবে ‘লা পুলগা’ নামের সেই মহাতারকার শেষ নৃত্য।
    সমর্থকদের হৃদয়ে তাই একটাই আকাঙ্ক্ষা—আরেকবার, শেষবার, বিশ্বমঞ্চে মেসির জাদু দেখতে চায় ফুটবল বিশ্ব।

    দীর্ঘ তিন যুগের শিরোপাখরা কাটিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন লিওনেল মেসি। সেই ঐতিহাসিক অর্জনের পর থেকেই ফুটবলবিশ্বে একটি প্রশ্ন নিয়মিত ঘুরে বেড়াচ্ছে আরেকটি বিশ্বকাপে কি দেখা যাবে এই আর্জেন্টাইন মহাতারকাকে?

    সর্বশেষ এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি নিজেই জানালেন, পুরো ফিট থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান তিনি। তবে সিদ্ধান্তটি নেবেন ধীরে-সুস্থে, শারীরিক অবস্থা বিবেচনা করেই।

    মেসি বলেন, যদি বিশ্বকাপে খেলতে পারি অসাধারণ একটি ব্যাপার হবে এবং আমিও সেটাই চাই। পুরো ফিট অবস্থায় এবং গুরুত্বপূর্ণ অংশ হয়ে দলকে সহায়তা করতে আমি সেখানে থাকতে পছন্দ করব। তবে বিষয়টি আমি মূল্যায়ন করছি ডে-টু-ডে ভিত্তিতে। যখন আগামী বছরের (ইন্টার মায়ামির) প্রি-সিজন শুরু হবে, তখন দেখব আমি শতভাগ ফিট কি না। যদি সেরকম মনে হয়, তাহলে আমি সিদ্ধান্ত নেব।

    বর্তমানে ৩৮ বছর বয়সী এই তারকা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে খেলছেন। ইউরোপ ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিতে ২০২৩ সালে যোগ দেন ডেভিড বেকহ্যামের ক্লাবটিতে। দুই মৌসুমের সফলতা শেষে সম্প্রতি আরও তিন বছরের জন্য মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি। ফুটবল বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তই ২০২৬ বিশ্বকাপে মেসির অংশগ্রহণের সম্ভাবনা আরও জোরালো করেছে।

    ২০ বছরেরও বেশি সময় ধরে পেশাদার ফুটবলে আছেন মেসি। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে সিনিয়র দলে অভিষেক ঘটে তার। দীর্ঘ ক্যারিয়ারে তিনি জিতেছেন অসংখ্য ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার যার মধ্যে সবচেয়ে বড় অর্জন ২০২২ সালের বিশ্বকাপ শিরোপা।

    বিশ্বকাপ নিয়ে মেসির অনুভূতি স্পষ্ট, (বিশ্বকাপ জেতা) এটি আমার জীবনের স্বপ্ন ছিল। সত্যিকার অর্থে আমার পেশাদার ক্যারিয়ারে কেবল এই একটি ট্রফিই পাওয়ার বাকি ছিল। ব্যক্তিগতভাবে প্রায় সব জেতায় নিজেকে ভাগ্যবান মনে করি।

    আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৯৫ ম্যাচ খেলেছেন মেসি, যেখানে করেছেন রেকর্ড ১১৪ গোল। ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে মাঠে নামলে সেটি হবে বিশ্বকাপের ইতিহাসে তার ষষ্ঠ আসর, যা ফুটবল ইতিহাসে এক অনন্য নজির হয়ে থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন