শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

    চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের উপকূলীয় নদ-নদীতে “চায়না দুয়ারি জালসহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার জাল ও পদ্ধতি নিষিদ্ধ করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

    পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা  বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে গ্রিণ কোয়ালিশন ও শ্যামনগরে সম্মিলিত যুব সংগঠনের আয়োজনে এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও এগ্রোইকোলজি ফান্ডের সহযোগিতায় স্থানীয় জেলে সম্প্রদায়, কৃষক, পরিবেশবাদী, নাগরিক সমাজ ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

    অংশগ্রহণকারীরা হাতে নানা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে “চায়না দুয়ারি জাল বন্ধ করো”, “জলজ সম্পদ বাঁচাও, জেলের জীবন রক্ষা করো”, “দেশীয় মাছের বিলুপ্তি রোধ করো” ইত্যাদি স্লোগান দেন।

    শ্যামনগর উপজেলা গ্রিণ কোয়ালিশন নির্বাহী পরিষদের সদস্য সাংবাদিক শেখ আফজালুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল আজম মনির, সহ বিভিন্ন সাংবাদিকগণ, এনজিও প্রতিনিধিগণ, বারসিক এর (ভারপ্রাপ্ত) আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, শ্যামনগর পৌরসভা গ্রীন কোয়ালিশনের সাধারন সম্পাদক কিরন শঙ্কর চ্যাটার্জী।

    মানববন্ধনে বক্তারা বলেন, “চায়না দুয়ারি জাল” অত্যন্ত সূক্ষ্ম ফাঁসযুক্ত হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে ব্যাঙ, শামুক, ঝিনুকসহ প্রায় সব ধরনের জলজ প্রাণী আটকা পড়ে। ফলে মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে, দেশীয় প্রজাতি বিলুপ্তির পথে যাচ্ছে এবং ক্ষুদ্র জেলেরা জীবিকা হারাচ্ছেন।

    বক্তারা অবিলম্বে এই জালের আমদানি, বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানান।

    বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন, নদীভাঙন ও লবণাক্ততার কারণে উপকূলীয় জনগোষ্ঠী ইতিমধ্যেই সংকটে আছে। এর সঙ্গে ক্ষতিকর মাছ ধরার সরঞ্জাম যোগ হয়ে উপকূলের জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা এখন মারাত্মক ঝুঁকিতে পড়েছে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উপদেষ্টা (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়) বরাবর স্মারকলিপি প্রদান করেন।

    মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জেলেখালী কৃষক নেতা দেবীরঞ্জন মন্ডল, কৈখালী আইসিএম কৃষক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, মুন্সিগঞ্জ ইউনিয়ন গ্রীন কোয়ালিশনের সভাপতি ডা:যোগেশ  মন্ডল, সোনামুুগারী জেলে কল্যান সমিতির সভাপতি গঙ্গারাম ধীবর, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সভাপতি সাইদুল ইসলাম, ইয়ুথ ফর সুন্দরবন এর আহ্বায়ক মুনতাকিমুল ইসলাম রুহানী, হাসানুর রহমান মুন্না, কৃষানী কোহিনুর বেগম প্রমূখ।

    সহ স্থানীয় কৃষক, জেলে, এনজিও কর্মী, পরিবেশকর্মী, নারী প্রতিনিধি ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিক এর কর্মসূচী কর্মকর্তা মারুফ হোসেন মিলন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন