বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • চট্রগ্রামের সাগরিকায় ট্রাক-মালবাহী ট্রেনের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

    চট্রগ্রামের সাগরিকায় ট্রাক-মালবাহী ট্রেনের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নগরের সাগরিকা রেলগেট এলাকায় ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে শামসুল হাই আলম (৫০) নামে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    ‎মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে সাগরিকা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সাগরিকা স্টেডিয়াম রেলগেটে কনটেইনারবাহী ট্রেনটি পার হওয়ার সময় একটি চালবাহী ট্রাক ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে থাকা শামসুল হাই আলম চালের বস্তার নিচে চাপা পড়ে মারা যান। সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন ও একটি কনটেইনার উল্টে যায়। এগুলো তোলার কোনো উদ্যোগ এখনও দেখা যাচ্ছে না।

    ‎তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, 'দুর্ঘটনায় এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় মালবাহী ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।'

    এ প্রসঙ্গে জানতে চাইলে রেল পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, 'সাগরিকা রেলগেটে ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।'

    ‎তিনি আরও জানান, ট্রেনের কনটেইনারগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনায় কোনো রেলকর্মীর গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন