শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিএডিসি বীজ ডিলাররা পঞ্চগড়ে মানববন্ধন করেছে

    বিএডিসি বীজ ডিলাররা পঞ্চগড়ে মানববন্ধন করেছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিএডিসি ডিলার এসোসিয়েশন, পঞ্চগড় জেলা শাখা।  গতকাল মঙ্গলবার  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

    স্মারকলিপিতে বলা হয়, দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা রক্ষায় বিএডিসি বীজ ডিলাররা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছেন। কৃষকের দোরগোড়ায় মানসম্মত বীজ সরবরাহ ও আধুনিক কৃষি সম্প্রসারণে তাদের ভূমিকা অনস্বীকার্য। তাই সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫-এর আওতায় বিএডিসি ডিলারদের সার ডিলার হিসেবেও অন্তর্ভুক্ত করা জরুরি।

    স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে সারাদেশে প্রায় ১১ হাজার বিএডিসি বীজ ডিলার রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৫ হাজার ২০০ জন ইতোমধ্যেই সার ডিলার হিসেবে নিবন্ধিত হয়ে সফলভাবে দ্বৈত ব্যবসা পরিচালনা করছেন। অবশিষ্ট ডিলারদেরও সার ডিলার হিসেবে নিবন্ধনের সুযোগ দেওয়া হলে কৃষকদের কাছে এক জায়গায় বীজ ও সার—দুই ধরনের কৃষি উপকরণ সহজলভ্য হবে। এতে কৃষকদের সময়, শ্রম ও খরচ কমবে, পাশাপাশি কৃষি উৎপাদন ব্যবস্থাও হবে আরও গতিশীল।

    বিএডিসি ডিলার এসোসিয়েশন জানায়, ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সম্মিলিত নীতিমালা ২০২৫’-এর জন্য গঠিত ৮ সদস্যের কমিটিতে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হলেও বিএডিসি ডিলারদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। মাঠপর্যায়ের অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে কমিটিতে বিএডিসি ডিলার এসোসিয়েশনের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

    সংগঠনটির নেতারা বলেন, “যারা যোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য”—এই মূলমন্ত্র নিয়ে বিএডিসি বীজ ডিলাররা কৃষক ও দেশের খাদ্য নিরাপত্তার জন্য কাজ করে আসছেন। তাই সরকারের গৃহীত ‘সম্মিলিত নীতিমালা ২০২৫’-এ তাদের অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।

    মানববন্ধনে পঞ্চগড় জেলা বিএডিসি ডিলার এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন উপজেলার ডিলাররা সহ কৃষকেরা  উপস্থিত ছিলেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন