শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভালুকায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    ভালুকায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা, বর্তমান যুবনেতা এবং ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামীম আহম্মেদের নেতৃত্বে র‍্যালিটি মোহাম্মদীয়া মডেল হসপিটালের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

    র‍্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শ্লোগানে শ্লোগানে মুখরিত পুরো র‍্যালিপথ যেন পরিণত হয় উৎসবে যেন এটি ছিল গণতন্ত্রপ্রেমী তরুণদের এক মিলনমেলা।

    আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে সব সময় অগ্রণী ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে। দলের প্রতি যুবদল কর্মীদের অটল আনুগত্য, ত্যাগ ও সংগ্রামী চেতনা আজকের তরুণ সমাজের জন্য এক অনন্য প্রেরণার উৎস।

    সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা শামীম আহম্মেদের গতিশীল নেতৃত্বে ভালুকা উপজেলা যুবদলকে আরও ঐক্যবদ্ধ, সংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে আসন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার করেন তারা।

    উৎসবের পুরো আয়োজনজুড়ে একাত্মতা, ঐক্য ও পরিবর্তনের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে যেন ভালুকার মাটিতে নতুন করে জেগে উঠেছে যুবশক্তির অদম্য অঙ্গীকার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন