শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • খোকশাবাড়ি বিএনপিতে স্বস্তি, রেজাউল করিমের স্থগিতাদেশ প্রত্যাহার

    খোকশাবাড়ি বিএনপিতে স্বস্তি, রেজাউল করিমের স্থগিতাদেশ প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিমের ওপর আরোপিত সকল দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

    গত মঙ্গলবার (২৮ অক্টোবর) জেলা বিএনপির প্যাডে উল্লেখ করেন, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার দায়িত্ব স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে দলের নীতি ও শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করেন।

    তার আবেদন বিবেচনা করে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু যৌথভাবে স্থগিতাদেশ প্রত্যাহারের অনুমোদন দেন।

    এ বিষয়ে জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    দলীয় সিদ্ধান্তে পুনর্বহাল হওয়ায় মোঃ রেজাউল করিম জেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন