শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শাহজাদপুরে পরকীয়া প্রেমিকের পরামর্শে স্বামীকে হত্যা

    শাহজাদপুরে পরকীয়া প্রেমিকের পরামর্শে স্বামীকে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শাহজাদপুরে নন্দলালপুর গ্রামে পরকীয়া প্রেমিকের পরামর্শে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

    খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে এবং অভিযুক্ত নববধূ তানজিলাকে আটক করে থানায় নিয়ে এসেছে। নিহত আব্দুল করীম (২৫) উপজেলার নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে। 

    জানা যায়, ১ মাস পূর্বে নন্দলালপুর গ্রামের নবী মন্ডলের পুত্র  মিশু গাড়ী চালক আব্দুল করিম সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাচেন আলীর কন্যা তানজিলা খাতুনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের আগে থেকেই নববধূ তানজিলার প্রতিবেশী সিএনজি চালক নূর আলম ওরফে নাহিদের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। হঠাৎ তানজিলা বাবার বাড়ীতে গেলে প্রেমিক নাহিদ  তানজিলাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে তানজিলার স্বামী করিমকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। সে পরিকল্পনার অংশ হিসেবে তানজিলাকে  গ্যাস ট্যাবলেট কিনে দেয় প্রেমিক নাহিদ। 

    এটাকে কৃমির ট্যাবলেট বলে স্বামীকে খাওয়ানোর পরামর্শ দেয়। গত ২৭ অক্টোবর সোমবার রাতে তানজিলা স্বামী করিমকে গ্যাস ট্যাবলেট খাওয়ায়। কিছুক্ষণ পরেই পেটে জালাপোড়া শুরু হলে স্থানীয় চিকিৎসক দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার করে। পরে পরিস্থিতি বেগতিক দেখে প্রথমে স্থানীয় নূরজাহান হাসপাতাল পরে এনায়েতপুর খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীণ অবস্থায় করিমের মৃত্যু হয়। 

    এঘটনায় অভিযুক্ত নববধূ তানজিলা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। 

    স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শত শত নারী পুরুষ করিমের বাড়ীতে ভীড় করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন