শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শাহজাদপুরে প্রবাস ফেরত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার 

    শাহজাদপুরে প্রবাস ফেরত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শাহজাদপুরে সিরাজুল মণ্ডল নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্ব চরেকৈজুরি এলাকার রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত সিরাজুল মণ্ডল (২৫) উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে।

    নিহত সিরাজুল মণ্ডলের ভাই আজিজুল বলেন, সিরাজুল দীর্ঘদিন প্রবাসে থেকে সম্প্রতি দেশে এসেছে। মঙ্গলবার সন্ধ্যার পর সিরাজুলকে কেউ একজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সারারাত বাড়িতে আর ফেরেনি।

    তিনি আরও বলেন, আজ সকালে স্থানীয় মুসল্লিরা মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ওপর সিরাজুলের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের কাছে সোপর্দ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন