শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বেনাপোলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

    বেনাপোলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোরের বেনাপোলে ভিক্ষু সংঘের উদ্যোগে ৪র্থ বারের মত তথাগত সম্যক সম্বুদ্বের প্রশংশিত বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব স্বপন বড়ুয়া বৌদ্ধ বিহার বেনাপোলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত শীল রক্ষিত ভিক্ষু।

    আজ বুধবার ২৯অক্টোবর সকাল ১০ টার  সময় বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব স্বপন বড়ুয়া বৌদ্ধ বিহার বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে। 

    জেলার একমাত্র বৌদ্ধ বিহার বেনাপোল মঞ্চে সভাপতিত্ব করেন ভদন্ত বোধিমিত্র মহাস্থবির, প্রধান ধর্মদেশক ভারতের কোলকাতার টালিগঞ্জ ম্যুর এভিনিউর বুদ্বি সমিতির ভদন্ত ড. অরুন জ্যোতি মহাথের, মুখ্য আলোচক ভদন্ত মেত্তাবিহারী ভিক্ষু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নিয়াজ মাখতুম, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক মানিক সাহা, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন,।

    বক্তাগন প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত দিনে আমাদের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করার জন্য কোন সরকার সহযোগিতা করেননি। প্রধান উপদেস্টা ড. মোহাম্মদ ইউনুস সাহেব আমাদেরকে জমি দিয়েছেন এ জন্য বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়। এ ছাড়াও বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন