বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • চৌহালীতে মেজর (অব.) মনজুর কাদের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা

    চৌহালীতে মেজর (অব.) মনজুর কাদের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মনজুর কাদেরের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৯ আগস্ট) দুপুরে চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজা খাতুনের বাসভবনে চৌহালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মনজুর কাদের কারিগরি কলেজের অধ্যক্ষ আহসান হাবিব দুলাল এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মাওলানা মোজাহার আলী।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুস শিকদার, সদ্য সাবেক সহ-সভাপতি আলমাস মন্ডল, বকুল শিকদার, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা খোরশেদ আলম,  খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান, বিএনপি নেতা হান্নান মোরশেদ রতনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

    সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মেজর (অব.) মনজুর কাদেরকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন