বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পটুয়াখালীতে আ’লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

পটুয়াখালীতে আ’লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর দশমিনায় অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের নেতা বেল্লাল হোসেন (৪২) ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাসান বয়াতী(৩৩)কে গ্রেফতার করেছে পটুয়াখালীর দশমিনা থানা পুলিশ।

বুধবার দিবাগত রাতে দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশা খালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত বেল্লাল হোসেন উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশা খালী গ্রামের মৃত্যু হাতেম চৌকিদারের ছেলে তিনি আলীপুর ইউনিয়নের খলিশা খালী গ্রামের মুল দলের ওয়ার্ড সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং একই গ্রামের মো. মকবুল বয়াতীর ছেলে মো. হাসান বয়াতী আলীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দায়িত্বে রয়েছেন।

থানা সূত্রে জানা যায়,২০২২ সালের ৬ মার্চ উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে  ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলোমান অবস্থায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় এতে অনেক বিএনপির নেতাকর্মী  আহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড  বিএনপির সাধারণ সম্পাদক মো. সবুজ ঢালী বাদী হয়ে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দশমিনা থানায় পটুয়াখালী-৩ আসনের সাবেক এমপি সহ আ'লীগের অর্ধশতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তিনি।

এ ঘটনায় বুধবার রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে মামালার এজাহারের সন্ধিগ্ধ আসামি বেল্লাল হোসেন ও হাসান বয়াতীকে খলিশা খালীর নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, অপারেশন ডেভিল হান্ট পরিচলন করে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলোমান আছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন