শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্টে ৬ শিক্ষার্থীসহ ৮ জন দগ্ধ

    ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্টে ৬ শিক্ষার্থীসহ ৮ জন দগ্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি মাদরাসায় ৬ শিক্ষার্থীসহ ৮ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। 

    বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পৌরসভার ভাদুঘর এলাকায় অবস্থিত দারুন নাজাত মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। রাতে দগ্ধদের মধ্যে ছয়জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে।

    তবে দগ্ধ একজনের স্বজনের দাবি, বিকেলে মাদরাসার পাশের রাস্তায় হঠাৎ বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরিত হয়। এতে আগুনের ফুলকি মাদরাসার চতুর্থতলায় গেলে আটজন দগ্ধ হন।

    আহত শিক্ষার্থীরা হলেন, জেলার নবীনগর উপজেলার তালগাটি গ্রামের নুরুল হকের মেয়ে নুসরাত (১০), সিরাজগঞ্জ জেলার আবু সাইদের মেয়ে সাদিয়া খাতুন (৬), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে রওজা আক্তার (১২), ভাদুঘর গ্রামের কবির হোসেনের মেয়ে নুসরাত (১১), একই এলাকার কাবির মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া (৮), কসবা উপজেলার শিমরাইল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে উম্মে তাইসান (০৫) এবং মাদরাসার আয়ার দায়িত্বে থাকা ভাদুঘর এলাকার তুফাজ্জল হোসেনের স্ত্রী আলেয়া (২২)।

    মাদরাসার শিক্ষক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ জানান, মাদরাসাটি চারতলা ভবনে। এর বাইরে বৈদ্যুতিক তারের ওপর একটি কাপড় পড়েছিল। মাদরাসার দায়িত্বরত আয়া আলেয়া একটি স্টিলের পাইপ দিয়ে সেই কাপড় জানালা দিয়ে আনার চেষ্টা করেছিলেন। লম্বা পাইপটি কাপড়ে লাগার সঙ্গে সঙ্গে স্পৃষ্ট হয়। এতে রুমের ভেতরে থাকা ছাত্রীদের গায়ে লাগে। তারাও আক্রান্ত হয়। আমরা ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি।

    এদিকে দগ্ধ শিক্ষার্থী সাদিয়ার বাবা মো. আবু সাঈদ বলেন, আমরা জানতে পেরেছি বুধবার বিকেলে মাদরাসার পাশের রাস্তায় হঠাৎ বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরিত হয়। এতে আগুনের ফুলকি মাদরাসার চতুর্থতলায় গেলে আটজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের মধ্যে ৬ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন