শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গুইমারায় হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন দাবিতে মানববন্ধন

    গুইমারায় হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জরুরি স্বাস্থ্যসেবা এবং অগ্নি নির্বাপনের মতো মৌলিক অবকাঠামো না থাকায়, খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবিতে আজ এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে গুইমারার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

    পার্বত্য জেলা খাগড়াছড়ির অন্যতম ঐতিহ্যবাহী এই উপজেলায় ২৩৪.৫৬ বর্গ কিলোমিটারের বিশাল আয়তনে প্রায় ৫৩,২৫৮ জন মানুষের বসবাস। অথচ এই বিশাল জনগোষ্ঠীর জন্য নেই কোনো সরকারী হাসপাতাল, নেই অগ্নি নির্বাপনের জন্য কোনো ফায়ার স্টেশন।

    মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গুইমারায় কোনো সরকারী হাসপাতাল না থাকায় কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ মাটিরাঙ্গা অথবা মানিকছড়ি স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এই দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে অনেক ক্ষেত্রেই রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে, যা প্রায়শই অকাল মৃত্যুর কারণ হচ্ছে।

    তাঁরা বলেন, হঠাৎ আগুন লাগলে একমাত্র ভরসা ২০ কিলোমিটার দূরের রামগড় অথবা মাটিরাঙার ফায়ার সার্ভিস। কিন্তু তাদের পৌঁছাতে দেরি হওয়ায় মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়। বক্তারা সম্প্রতি ঘটে যাওয়া রামসুবাজারের প্রায় ৭৩টি দোকান এবং জালিয়াপাড়া বাজারের ১৯ টি দোকান ভস্মীভূত হওয়ার ঘটনা তুলে ধরেন।

    বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে হাসপাতাল ও ফায়ার সার্ভিসের রূপরেখা না দেখতে পেলে ২০২৬ সালের পহেলা জানুয়ারি থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

    বক্তারা আরও অভিযোগ করেন যে, গুইমারা উপজেলায় একটি স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও আজ পর্যন্ত গুইমারাবাসী সেখানে কোনো ডাক্তারের চেহারাও দেখেননি। তাঁরা হুঁশিয়ারি দেন, আগামী রবিবার থেকে যদি স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না পাওয়া যায়, তবে তাতে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

    মানববন্ধনে উপস্থিত সর্বস্তরের জনগণ সরকারের কাছে অবিলম্বে গুইমারা উপজেলায় একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল স্থাপন এবং একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

    এসময় আলাউদ্দিন আরিফ-এর সঞ্চালনায় এবং গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. ইউসুফ-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম সোহাগ, মো. মাগফার হোসেন, মাহবুব আলী, মাওলানা ওসমান গণি, বাবলু হোসেন, আরমান হোসেন মেম্বার, সাংবাদিক আবদুল আলী, আবুল বাশার, মাঈন উদ্দিন বাবলু, আবু বকর, হরিপদ ত্রিপুরা, পুরহিত স্বপন চক্রবর্তী, বিশ্ব কুমার ত্রিপুরা, আরমান হোসেন, জাহাঙ্গীর আলম, চাইলাপ্রু মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন