বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • রায়পুরায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৮

    রায়পুরায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৮
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকায় র‍্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ আটজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

    শনিবার (১ নভেম্বর) ভোরে নারায়ণগঞ্জের র‍্যাব-১১ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৫টি একনলা বন্দুক, ১টি দুইনলা বন্দুক, ২টি এলজি, ১টি পাইপগান, ৩টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করে।

    গ্রেফতারকৃতরা হলেন- মো. শফিক মিয়া (৩২), মো. মোস্তফা (৩৮), জাহিদ হাসান (১৭), আয়নাল (৩৮), মহিউদ্দিন হৃদয় (২২), মো. বাচ্চু মিয়া (৬২), কালু মিয়া (৬৯) ও মো. বাছেদ (৪০)।

    সকলের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকায়।

    র‍্যাব জানায়, গ্রেফতারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে এসব অস্ত্র মজুদ করে রেখেছিল।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন