শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাজনীতিবিদরা দুর্নীতি না করলে, আমলারাও পারবে না: রেজাউল করিম

    রাজনীতিবিদরা দুর্নীতি না করলে, আমলারাও পারবে না: রেজাউল করিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেন বাংলাদেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেতে পারে। আমাদের ভিত্তি এবং শপথ হবে রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারবে না। রাজনীতিবিদরা যদি দুর্নীতি না করে তবে কোনো আমলারাও দুর্নীতি করতে পারবে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা দুর্নীতিকে না বলতে চাই।

    শনিবার (১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ শাখা শিবিরের ব্যানারে ক্যাম্পাস মাঠে এ আয়োজন করা হয়।

    রেজাউল করিম বলেন, যাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থাকে ভিত্তি ধরে আমরা যদি অগ্রসর হই, আমরা হিসেব করে দেখেছি বাংলাদেশের যত সমস্যা আছে, এগুলো সমাধান করতে ৫ বছর সময় লাগবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। বড় ভাই সিস্টেম বাদ দিতে হবে। জুলাই যোদ্ধারা জানিয়ে দিয়েছে আমাদের সবকিছুর ওপরে মেধা বড়। আর বড়ভাই সিস্টেম বাংলাদেশে চলবে না।

    কলেজ শিবিরের সভাপতি আল-আমিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের সভাপতি আল মামুন রাসেল।

    কলেজ শিবিরের সেক্রেটারি মেহেরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজ আহমেদ, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন