শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আপিল, এজলাসে নেপালের প্রধান বিচারপতি

    বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আপিল, এজলাসে নেপালের প্রধান বিচারপতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সফররত নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত আপিল বিভাগের বিচারকাজ প্রত্যক্ষ করেছেন।

    রোববার (২ নভেম্বর) দুপুর ১২টায় নেপালের প্রধান বিচারপতিকে নিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতিসহ ৭ বিচারপতি এজলাসে বসেন।

    প্রথমে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেপালের প্রধান বিচারপতিসহ তার সঙ্গে আগত ডেলিগেটদের পরিচয় করায়ে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন। এর পর নেপালের প্রধান বিচারপতিকে অভিবাদন জানিয়ে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

    এরপর ১২টা ২০ মিনিটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু হয়। এসময় বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী।

    ঐতিহাসিক এ মামলার আপিল শুনানি গভীর মনোযোগ দিয়ে শোনেন নেপালের প্রধান বিচারপতি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন