বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ‎সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

    ‎সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎চট্টগ্রামের সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার ড. সরওয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক বিরুদ্ধে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    ‎রোববার (২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

    ‎এজাহার অনুযায়ী, ২০০৭ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের আপদকালীন তহবিলের জন্য সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের প্রবর্তক শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়। ওই অ্যাকাউন্ট থেকে ট্রেজারার ড. সরওয়ার জাহানের স্বাক্ষরে ছয় কোটি তিন লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা উত্তোলন করা হয়। তবে এই টাকা কোন খাতে খরচ করা হয়েছে তার প্রমাণ দেখাতে পারেননি তিনি।

    ‎এজাহারে আরও উল্লেখ কর হয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের নামে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংক পরিচালনা করা হয়। কিন্তু এজেন্ট ব্যাংকের কোনো কমিশন বিশ্ববিদ্যালয়ের হিসাবে জমা হয়নি। উল্টো বিশ্ববিদ্যালয়ের খরচ থেকে এজেন্ট ব্যাংকে নিয়োজিত কর্মচারীকে বেতনের নামে ৮৮ হাজার ৭৩৮ টাকা দেওয়া হয়।

    ‎এ ছাড়া ঋণ গ্রহণ না করা সত্ত্বেও পরবর্তীতে ঋণ পরিশোধের নামে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে ২৮ লাখা আট হাজার ৯৯০ টাকা আত্মসাৎ করা হয় বলে এজাহারে বলা হয়েছে।

    ‎দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের আপদকালীন তহবিল থেকে ঋণ পরিশোধের নামে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন