শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভিটেমাটি নদীতে, কুড়িগ্রামের ঘোগাদহর চরবাসীর আর্তনাদ

    ভিটেমাটি নদীতে, কুড়িগ্রামের  ঘোগাদহর চরবাসীর আর্তনাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের খাড়ুয়ারপাড়, সবুজপাড়া এলাকায় দুধকুমার নদীর অব্যাহত ভাঙনে শতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। নদীভাঙনে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ছে, তাদের মধ্যে এখন শুধু  হাহাকার । চরাঞ্চলের মানুষের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও সার্বিক উন্নয়নের জন্য একটি ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের আহ্বান জানানো হয়েছে।

    রবিবার (২ নভেম্বর) চর উন্নয়ন কমিটি, ঘোগাদহ ইউনিয়ন শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে  আব্দুল জলিল।সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরিফ উদ্দিন আহমেদ রিন্টু, খোরশেদ মেম্বার, দুল মেম্বার  ও অন্যান্যরা। খারাপ আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও প্রায় পাঁচ শতাধিক নদী ভাঙন কবলিত মানুষ সমাবেশে অংশ নেন। চরবাসীরা জানান, ঘরবাড়ি বারবার নদীভাঙনে হারিয়েছে। অনেকের স্বামী নেই বা প্রতিবন্ধী, কাজ নেই, খাবারের অভাব রয়েছে। 

    অবসর  প্রাপ্ত  অধ্যাপক  শফিকুল ইসলাম বেবু বলেন, কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর ভাঙন অব্যাহত রয়েছে। সরকারি পুনর্বাসন সুবিধা এখনও পৌঁছায়নি, নদীভাঙা মানুষের সঠিক তথ্যও নেই। গত দশ বছরে প্রায় এক লাখ মানুষ ঠিকানা বদল করতে বাধ্য হয়েছে, যার ফলে সামাজিক বন্ধন ও পরিবার বিচ্ছিন্ন হচ্ছে। তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের মতো চরাঞ্চলের জীবনমান উন্নয়নের জন্য এখনই একটি ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের সময় এসেছে, না হলে কুড়িগ্রাম আবারও দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন