বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • নবীনগরে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন

    নবীনগরে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারের কৃষি উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার কৃষকদের মাঝে বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।

    কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নবীনগর উপজেলায় মোট ৫১৯৫ জন কৃষককে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে। এর মধ্যে সরিষা ৩৫০০ জন, বোরো ধান ১২০০ জন, গম ২০০ জন, মসুর ১৫৫ জন, সূর্যমুখী ৭০ জন এবং বাদাম ৭০ জন কৃষক রয়েছেন।

    অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম লিটন সভাপতিত্ব করেন এবং উপস্থাপনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্ত।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর। বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

    বক্তারা বলেন, সরকারের এ প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমাতে, আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিতে এবং কৃষিতে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা এ কর্মসূচিকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন