বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • বিনামূল্যে সার ও বীজ পেল পঞ্চগড়ের ৭ হাজার প্রান্তিক কৃষক

    বিনামূল্যে সার ও বীজ পেল পঞ্চগড়ের ৭ হাজার প্রান্তিক কৃষক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫-২৬ অর্থ বছরে রবি ও খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় পঞ্চগড়ে ৭ হাজার ৩৩০ জন কৃষকের মাঝে সরিষা, গম,  শীতকালীন পেয়াজ ও চিনাবাদামের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকদের হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ। 

    এসময় পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী প্রমুখ উপস্থিত ছিলেন। 

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রান্তিক পর্যায়ের কৃষকদের সহায়তায় লক্ষ্যে সরকার নানা কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রণোদনার আওতায় সদর উপজেলায় এক হাজার সরিষা চাষী, ৫ হাজার ৫০০ গম চাষী, ৩০ জন শীতকালীন পিঁয়াজ চাষী এবং ৮০০ জন চিনাবাদাম চাষীকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আগামীতেও উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন