শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

    ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

    বুধবার (৫ নভেম্বর) দুপুরে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

    তিনি বলেন, “আমি নির্বাচনে অংশ নিতে চাই এবং ইতোমধ্যে নমনেশন চেয়েছি। আমি আশাবাদী যে, মনোনয়ন পাবো। এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি, তবে উপযুক্ত সময় এলে পদত্যাগ করে ভোটে অংশ নেবো।”

    সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

    তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সংক্রান্ত আপিল শুনানি শেষে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি বিশ্বাস করি জনগণের সেবা করার আরও বড় সুযোগ রাজনীতির মাধ্যমে পাওয়া সম্ভব। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।”

    উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আসাদুজ্জামান পূর্বে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে সেই পদ থেকে পদত্যাগ করে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ঝিনাইদহ-১ আসনে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন