বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • মান্দায় ডেঙ্গু জয় করে ২১ রোগীর সুস্থ হয়ে বাড়ি ফেরা

    মান্দায় ডেঙ্গু জয় করে ২১ রোগীর সুস্থ হয়ে বাড়ি ফেরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ২১ জন রোগী চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২  টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাসনিম হোসাইন আরিফ এ তথ্য নিশ্চিত করে বলেন,“গত দুই মাসে মোট ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ফলে সবাই এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। এছাড়াও বর্তমানে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।”

    তিনি আরও বলেন,“রোগীদের পর্যাপ্ত বিশ্রাম, তরল খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছিল। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয়দের সচেতন করা হচ্ছে।”

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সময়মতো চিকিৎসা নেওয়ায় কোনো রোগীর অবস্থাই গুরুতর হয়নি। নিয়মিত চিকিৎসা, পর্যাপ্ত বিশ্রাম ও সেবার কারণে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

    ডেঙ্গু প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর এবং গ্রামীণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে।

    স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। জ্বর হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শরীরে পানিশূন্যতা যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং দিনে-রাতে মশারি ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে আসে।

    স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, সময়মতো চিকিৎসা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গু সংক্রমণ কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন