শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পটুয়াখালীতে ভিজিডি’র চাল বিতরণ

    পটুয়াখালীতে ভিজিডি’র চাল বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় ৬শ’ ৫জন দুস্থ অসহায় পরিবারের মাঝে তিন মাসে ৯০ কেজি করে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ভিজিডির চাল বিতরণ করা হয়।

    উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার আলীপুরা-৬০৫জন, দশমিনা-৮০০জন, বহরমপুর-৫৫০জন, বাঁশবাড়িয়া-৫৫০জন, বেতাগী সানকিপুর-৬০৫জন ও চরবোরহান-২৫৭জন সুবিধাভোগী দুস্থ অসহায় পরিবারের মাঝে ভিজিডির চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন-আলীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আলীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাদল খলিফা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাবু সুখদেব চন্দ্র সিকদার, ইউনিয়ন পরিষদের উদ্যেক্তা মো. জহিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফকরুল ইসলাম, মো. ইয়াকুব হোসেন, মো. নুর ইসমাইল, মো. গিয়াস উদ্দিন বকুল, মো. রবিউল, মো. জলিল শরিফ, মো. নজরুল ইসলাম, মো. আবজাল হোসেন, সংরক্ষিত সদস্যা মোসা. রেজিনা, মোসা. মর্জিনা বেগম, মোসা. নাসরিন আক্তার শিল্পী,গ্রাম-পুলিশ ও স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গসহ সুবিধাভোগী প্রমূখ।

    এসময় আলীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আলীপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. বাদল হোসেন বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দু’ বছর মেয়াদী এ প্রকল্পে দুস্থ অসহায় ৬০৫জন পরিবারকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ৯০ কেজি করে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন