বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • বিজয়নগরে প্রবাসী হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত

    বিজয়নগরে প্রবাসী হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি রাস্তা দখল করে অবৈধ ভাবে বাউন্ডারি নির্মান করার প্রতিবাদ করায় প্রবাসী কামাল মিয়াকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার চান্দুরা আখাউড়া সড়কের আমতলী বাজারের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বিজয়নগর থানার সামনে এসে শেষ হয়।

    মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, আহত প্রবাসী কামাল মিযার ছোট ভাই নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মুখলেছুর রহমান লিটন মুন্সি, লাল মিয়া সর্দার, উপজেলা তাতী দলের সভাপতি জহিরুল ইসলাম, বিএনপি নেতা ছায়েদুর রহমান, চান্দুরা ইউনিয়ন জামাতের সভাপতি ফরিদ আহমেদ খান, আলেব খা, ইসলাম মিয়া, মিজানুর রহমান,অহিদ মিয়া, কামরুল ইসলাম প্রমুখ।

    বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন মিরপুর গ্রামের সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মানের প্রতিবাদ করে রাস্তা উদ্ধারের জন্য গ্রামবাসীর পক্ষে বিজয়নগর উপজেলা এসিল্যান্ড বরাবর বাদী হয়ে অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে অভিযোগকারী প্রবাসী কামাল মিয়া (৩৫)কে ২৮ শে অক্টোবর মঙ্গলবার রাতে একেই এলাকার সুলতান মিয়ার নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা করে গুরুতর আহত করে। আহতকে উদ্ধার করে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করলে বর্তমানে ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

    বক্তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার ভিতরে আসামীদের গ্রেফতার করা না হলে রাস্তা বন্ধ করে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

    বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল হক জানান, আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন