বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • সিরাজগঞ্জে পিতার নাম পরিবর্তন করে জমি আত্মসাতের চেষ্টা

    সিরাজগঞ্জে পিতার নাম পরিবর্তন করে জমি আত্মসাতের চেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকশা গ্রামে মৃত খাদেম আলী মন্ডলের জমি প্রতারণামূলকভাবে আত্মসাতের চেষ্টার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৮নভেম্বর) সকাল ১০টায় খামার পাইকশা স্কুল মাঠ প্রাঙ্গণে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মৃত খাদেম আলী মন্ডল ছিলেন খামার পাইকশা গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর আইন অনুযায়ী একমাত্র জীবিত ভাই মৃত আবেদ আলী মন্ডল উক্ত সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী হন। পরবর্তীতে আবেদ আলী মন্ডলের পুত্র মোঃ আব্দুল হালিম ও কন্যা মোছাঃ আমিনা বেগম বৈধভাবে উক্ত সম্পত্তি ভোগদখল করে আসছেন।

    তবে অভিযোগ করা হয়, রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের ঝাপরি গ্রামের মৃত রইচ উদ্দিন ও মৃত সাবেদন দম্পতির পুত্র মোঃ রহমত আলী মন্ডল প্রতারণার আশ্রয় নিয়ে তাঁর জাতীয় পরিচয়পত্রে পিতার নাম পরিবর্তন করে মৃত খাদেম আলী মন্ডল উল্লেখ করেছেন। তাঁর জন্ম তারিখ ১৭ আগস্ট ১৯৩৮ এবং ভোটার আইডি নম্বর ১৯২০০৩৪৬২৪। যদিও তিনি ভোটার আইডিতে জন্মস্থান হিসেবে খামার পাইকশা, ডাকঘর পাইকশা-৬৭০০, সিরাজগঞ্জ সদর উল্লেখ করেছেন, প্রকৃতপক্ষে তাঁর ঠিকানা রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের ঝাপরি গ্রাম।

    লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রায় এক যুগ আগে খাদেম আলী মন্ডলের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে রহমত আলী এই নাম-পরিবর্তনের কাজটি গোপনে সম্পন্ন করেন। চলতি বছরের ১১ সেপ্টেম্বর তিনি মৃত খাদেম আলী মন্ডলের পুত্র দাবী করে শিয়ালকোল ইউনিয়ন পরিষদ থেকে মিথ্যা তথ্যের ভিত্তিতে একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করেন। পরে সেই সনদের মাধ্যমে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের লাহেড়ী বাড়ী মৌজাসহ বিভিন্ন জায়গায় মৃত খাদেম আলী মন্ডলের নামে থাকা সম্পত্তিতে নিজের নাম ওয়ারিশসূত্রে নামজারি করে বিক্রির চেষ্টা চালাচ্ছেন।

    সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, রহমত আলীর পুত্র মোঃ জহুরুল ইসলামও এ ঘটনায় সক্রিয়ভাবে সহযোগিতা করছে।

    ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রশাসনের নিকট দাবি জানানো হয়, এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে রহমত আলী মন্ডল ও তাঁর পুত্র জহুরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রাপ্ত ওয়ারিশ সনদ ও নামজারি বাতিল এবং মৃত খাদেম আলী মন্ডলের বৈধ উত্তরাধিকারীদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা হোক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন