বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • নীলফামারীতে রেললাইনের পাশে অজ্ঞাত নারীর মরদেহ

    নীলফামারীতে রেললাইনের পাশে অজ্ঞাত নারীর মরদেহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

    শনিবার (৮ নভেম্বর) সকালে সদর উপজেলার ঢেলাপীর সংলগ্ন কাদিখোল এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

    স্থানীয়রা জানান, কোন ট্রেন কখন তাকে চাপা দিয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সকালে রেললাইনের পাশে নারীর লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

    খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন