শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অ্যাপ ইনস্টল করলেই হ্যাক হতে পারে ফোন

    অ্যাপ ইনস্টল করলেই হ্যাক হতে পারে ফোন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্মার্টফোনে বিভিন্ন কাজে অ্যাপ প্রয়োগ করাই জীবন সহজ করেছে। কিন্তু যে অ্যাপগুলো আমরা অনায়াসে প্লে স্টোর বা অন্য সূত্র থেকে ডাউনলোড করি, সেগুলোর মাধ্যমেই হ্যাকাররা ফোনে অনুপ্রবেশ ঘটাতে পারে। নেটিভ সমস্যা (ফোন হ্যাং করা, দ্রুত গরম হওয়া, অতিরিক্ত ব্যাটারি খরচ ইত্যাদি) দেখা দিলে সতর্ক হওয়া দরকার — হতে পারে কোনো ম্যালিশিয়াস অ্যাপ সক্রিয়।

    তারপর দেখা দিচ্ছে ফোনের নানান সমস্যা। মোবাইলটি ঘনঘন হ্যাং হয়ে যাচ্ছে, অথবা স্মার্টফোনটি দ্রুত গরম হয়ে যাচ্ছে অথবা চার্জও থাকছে না বেশিক্ষণ। এমনটা হলে সতর্ক হোন। অ্যাপ ডাউনলোডের সময়ে কিছু বিষয়ে নজর রাখতে হবে।। আসুন জেনে জেনে নিন অ্যাপ ডাউনলোডের সময় কী করবেন, কী করবেন না।

    সব সময় অ্যাপ ডাউনলোড করুন ট্রাস্টেড প্ল্যাটফর্ম থেকে। যেমন-বৈধ ও নিরাপদ ওয়েবসাইট অথবা অথরাইজড অ্যাপ স্টোর থেকে। অ্যাপ প্রস্তুতকারী সংস্থাটি সম্পর্কেও বিস্তারিত জানার চেষ্টা করুন অ্যাপ ইনস্টল করার আগে।

    কোনো অ্যাপ স্মার্টফোনে ডাউনলোড করার সময়ে ভালো করে দেখে নিন, তাকে আপনার ফোনের কোন কোন তথ্য ব্যবহারের অ্যাকসেস দিচ্ছেন। একান্ত ব্যক্তিগত কোনো তথ্য, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নম্বর, ব্যাংক ডিটেলস এমন সব তথ্য চাওয়া হলে অবশ্যই সতর্ক হোন।

    সোশ্যাল মিডিয়ায় কোনো বিজ্ঞাপন দেখে অথবা কোনো ফরোয়ার্ডেড লিঙ্ক বা মেসেজ থেকে কোনো অ্যাপ কখনো ডাউনলোড না-করাই ভালো। কোনো অ্যাপ ডাউনলোড করার আগে তার বিস্তারিত আগে দেখুন। এর আগের ইউজাররা অ্যাপটি সম্পর্কে কী রেটিং দিয়েছেন, এর কোনো খারাপ দিকের কথা উল্লেখ করেছেন কি না, সেগুলো দেখে নিন।

    আপনার স্মার্টফোনে ট্রাস্টেড অ্যান্টি-ভাইরাস ও অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার ইনস্টল করে রাখুন। কোনো ম্যালিশিয়াস অ্যাপ ডাউনলোড করার আগে আপনার কাছে সতর্কবার্তা যাবে।

    অনেক সময় প্রতারকরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে গ্রুপ তৈরি করে নতুন কাজের সুযোগ দেওয়ার নাম করে বিশেষ অ্যাপ ডাউনলোডের পরামর্শ দেয়। এরকম অ্যাপ ডাউনলোড না করাই ভালো।

    অনেক সময় আপনাকে কোনো সার্ভিস প্রোভাইডারের নামে মোবাইলে রিমোট অ্যাপ ডাউনলোডের টোপ দিতে পারে প্রতারকরা। সেটা করবেন না। এতে আপনার মোবাইলের দখল রিমোটেই নিতে পারে প্রতারকরা।

    যে সব অ্যাপ ব্যবহার করছেন না, আন-ইনস্টল করে দিলে ভালো। নয়তো সেগুলো আপডেট হতে থাকবে, তাতে আপনার স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চালুও থাকবে, ফোন হ্যাংও হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন