বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

    নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের গ্লোবাল অ্যাডভাইজার ডা. আনিস রহমান সিদ্দিক। সভার শুরুতে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

    সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমে সফল পারফর্মেন্সের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট স্বাস্থ্য সহকারীদের পুরস্কৃত করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম মুরাদ, উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সৈয়দ মেশকাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    সভায় বক্তারা বলেন, টাইফয়েড টিকাদান কার্যক্রমে নবীনগর উপজেলার সাফল্য দেশের অন্যান্য উপজেলাগুলোর জন্য অনুকরণীয়। এ ধরনের সমন্বিত উদ্যোগ জনস্বাস্থ্য সেবাকে আরও গতিশীল করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন