বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ঘরোয়া উপায়ে বানান গোলাপের পাপড়ির তেল

ঘরোয়া উপায়ে বানান গোলাপের পাপড়ির তেল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি ঘরে বসেই রোজ এক্সট্রাক্ট তৈরির সহজ রেসিপি নিয়ে আলোচনায় এসেছে, যা ক্রিম, সিরাম, লিপ বাম বা জেলের বেস হিসেবে ব্যবহার করা যায়।

উপকরণ:

  • শুকনো গোলাপের পাপড়ি – ১ কাপ
  • বাদাম তেল বা নারকেল তেল – ১ কাপ (জোজোবা বা অলিভ অয়েল বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে)
  • কাচের বোতল (ঢাকনাযুক্ত)

প্রস্তুত প্রণালী:

১. শুকনো গোলাপের পাপড়িগুলো পরিষ্কার ও ধুলোমুক্ত করতে হবে।

২. পাপড়িগুলো কাচের বোতলে দিয়ে তেল ঢালুন, যাতে সব পাপড়ি পুরোপুরি ডুবে যায়।

৩. বোতলটি ভালোভাবে ঢেকে ৫–৭ দিন রোদে রাখুন এবং প্রতিদিন সামান্য ঝাঁকিয়ে দিন।

৪. সময় শেষে মিশ্রণটি পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে একটি পরিষ্কার বোতলে রাখুন।

৫. ঠান্ডা ও অন্ধকার জায়গায় সংরক্ষণ করুন।

ব্যবহার ও উপকারিতা:

রোজ এক্সট্রাক্ট তেল ত্বকে ব্যবহার করলে প্রাকৃতিক গ্লো ও হাইড্রেশন পাওয়া যায়। এছাড়া এটি বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টের বেস হিসেবে ব্যবহারযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিলে রাসায়নিক মুক্ত এবং দীর্ঘমেয়াদি ফলাফল পাওয়া সম্ভব।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন