বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • নবীনগরে মহিলা মাদ্রাসার নতুন সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি

    নবীনগরে মহিলা মাদ্রাসার নতুন সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ হোসেন শান্তি।

    শনিবার দুপুরে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিনের অফিসকক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা।

    এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সমকালের সাংবাদিক মাহাবুব আলম লিটন, মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মোঃ আলাউদ্দিন ও মোঃ রফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও সদস্যবৃন্দ।

    দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, "আমি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীর কল্যাণ এবং একটি আধুনিক, শিক্ষার্থী-বান্ধব পরিবেশ গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করব ইনশাআল্লাহ।”

    অনুষ্ঠানে উপস্থিত সবাই নতুন সভাপতির প্রতি শুভকামনা জানান এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন