শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বেনাপোলে ১৮৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    বেনাপোলে ১৮৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “তোমারই আগামী দিনের বাংলাদেশ” -এ শ্লোগান নিয়ে বেনাপোলে এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

    শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট  ১৮৪ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

    শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব  নুরুজ্জামান লিটনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন।

    সভাপতিত্বে করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে হলে নৈতিক ও মানবিক শিক্ষা জরুরি। শিক্ষার্থীদের সুশিক্ষা, দেশপ্রেম এবং শৃঙ্খলার সাথে গড়ে ওঠার আহ্বান জানান বক্তারা।

    আয়োজক মো,নুরুজ্জামান লিটন বলেন, কৃতী শিক্ষার্থীরা শার্শার গর্ব। তারা ভবিষ্যতে দেশের জন্য কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। তাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতেই এ আয়োজন।

    সংবর্ধিত শিক্ষার্থীরা জানান, এমন স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও উৎসাহ যোগাবে।

    অনুষ্ঠানে শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সঞ্চলানায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বেনাপোল পোর্ট থানার ওসি মানিক কুমার সাহা প্রমুখ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন