বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • নীলফামারীতে ১৮৮ ফেনসিডিলসহ গ্রেফতার ২

    নীলফামারীতে ১৮৮ ফেনসিডিলসহ গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীতে ১৮৮ ভারতীয় মাদক ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ সিপিসি-২।

    শনিবার (৮ নভেম্বর) দুপুরে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

    এতে জানানো হয়, শুক্রবার(৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী র‌্যাবের উপসহকারী পরিচালক আব্দুস ছামাদ শেখের নেতৃত্বে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের পিলারের বাজারস্থ রাফি অটো রাইস মিলের সামনে চেকপোস্ট পরিচালনার করা হয়।

    এসময় সৈয়দপুরগামী একটি অটোরিক্সা তল্লাশি করে যাত্রীর সিটের নিচে প্লাস্টিকের বস্তার ভিতরে একশত অট্টআশি বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

    এসময় অটোরিক্সা চালক জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ি (শান্তিনগর) গ্রামের ওলিয়ার রহমানের ছেলে মনছুর আলী(৩৮) ও একই উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর মাঝিয়ালী গ্রামের মৃত নুরুল হকের ছেলে ফজলুল হককে(৬৫) গ্রেপ্তার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে রাতে করে কৌশনে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নীলফামারী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

    নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আর সাঈদ জানান, শনিবার দুপুরে তাদের আদালতের মধ্যেমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন