শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • উত্তরায় পাবনা-৪ আসনের জামায়াত প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    উত্তরায় পাবনা-৪ আসনের জামায়াত প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৮ নভেম্বর রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় ঢাকাস্থ ঈশ্বরদী-আটঘড়িয়াবাসীর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আবু তালেব মণ্ডল। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আজ আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। আপনারা যারা জীবিকার প্রয়োজনে গ্রাম ছেড়ে শহরে এসেছেন, মহান আল্লাহ আপনাদের সঙ্গেই আছেন।”

    তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন প্রার্থী। মহান আল্লাহ ও আপনাদের দোয়া-সমর্থন পেলে ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করব।”

    সভায় উপস্থিত প্রবাসী ঈশ্বরদী-আটঘড়িয়াবাসীরা অধ্যাপক আবু তালেব মণ্ডলের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন করেন এবং নির্বাচনে তাঁর প্রতি আস্থা প্রকাশ করেন। তারা বলেন, “আগামী নির্বাচনে ইসলামের আদর্শ ও ন্যায়ের পতাকা উঁচু হবে। জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠা করবে।”

    অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক আবু তালেব মণ্ডলের রাজনৈতিক অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা আসন্ন নির্বাচনে তাঁর বিজয়ের জন্য দোয়া ও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের শুরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান।

    সভায় উত্তরার বিভিন্ন এলাকায় বসবাসরত ঈশ্বরদী-আটঘড়িয়াবাসী, জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন