শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মান্দায় আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক আটক, স্বামী চট্টগ্রামে

    মান্দায় আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক আটক, স্বামী চট্টগ্রামে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর মান্দায় পরকীয়া প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় খায়রুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

    শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নের বিজয়পুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    আটককৃত খায়রুল ইসলাম ওই গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। তার সঙ্গে আটক হওয়া নারী ফরিদা বেগমের (৩০) স্বামী জামাল হোসেন চট্টগ্রামে শ্রমিক হিসেবে কাজ করেন।

    স্থানীয়রা জানান, স্বামী বাইরে থাকার সুযোগে ফরিদা বেগমের সঙ্গে খায়রুল ইসলামের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি অনেকদিন ধরেই এলাকায় গুঞ্জন ছিল। শনিবার রাতে সন্দেহ হলে প্রতিবেশীরা ফরিদার শয়নকক্ষ ঘেরাও করে দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

    খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

    মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান বলেন,‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা দুজনকে আমাদের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন