বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ দেখার সহজ উপায়

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ দেখার সহজ উপায়
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। দিনে কোটি কোটি মানুষ এটি ব্যবহার করেন। অনেক সময় মেসেজ আসার পর পড়ার আগে প্রেরক মেসেজটি ডিলিট করে দেন। তখন জানতে আগ্রহ হয়, ওই মেসেজে আসলে কী লেখা ছিল।

ডিলিট হওয়া হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ার জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা যেতে পারে। তবে এতে নিরাপত্তা ঝুঁকি থাকে। অনেক থার্ড পার্টি অ্যাপের প্রাইভেসি নিয়ে প্রশ্ন থাকে, তাই সতর্ক থাকা জরুরি।

তবে থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ডিলিট হওয়া মেসেজ পড়া সম্ভব। নোটিফিকেশন হিস্ট্রি (Notification History) ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া টেক্সট মেসেজ দেখা যায়। যারা অ্যান্ড্রয়েড ১১ বা তার পরবর্তী ভার্সন ব্যবহার করছেন, তাদের ফোনে ইতিমধ্যেই এই ফিচার বিল্ট-ইন রয়েছে।

এটি কীভাবে সক্রিয় করতে হবে দেখে নিন- হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। এবার নোটিফিকেশনে ক্লিক করতে হবে। মোর সেটিংস সিলেক্ট করতে হবে। এবার নোটিফিকেশন হিস্ট্রিতে ক্লিক করে অন করতে হবে।

একবার এনেবল হয়ে গেলে ফোন বিগত ২৪ ঘণ্টা ধরে সব নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপে মেসেজ সহ ট্র্যাক রাখবে। তাই কেউ কোনো টেক্সট মেসেজ ডিলিট করলেও এটি এই হিস্ট্রি লগে দেখা যেতে পারে। এই পদ্ধতি শুধু টেক্সট মেসেজের জন্য কাজ করে। ছবি, ভিডিও এবং ভয়েস নোট এখানে প্রদর্শিত হবে না।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন