শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গৌরীপুরে ৪০টি রামদাসহ গ্রেফতার ৪

    গৌরীপুরে ৪০টি রামদাসহ গ্রেফতার ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪০টি দেশীয় অস্ত্র, রামদা, ছোরাসহ ৪জনকে গ্রেপ্তার করেছে।

    রবিবার (০৯ নভেম্বর) গৌরীপুর পৌর শহরের বাদ্যকরপাড়ায় প্রত্যাশা যুব কল্যাণ সংঘে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে। 

    গ্রেপ্তারকৃতরা হলেন, পূব কাউরাট গ্রামের মো. শামীম (২৯) ও মো. মামুন (২৫), পূর্ব দাপুনিয়া মহল্লার মো. হাবিব (১৯) এবং পশ্চিম কাউরাট গ্রামের আফাজ (২২)।

    গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    গৌরীপুর পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, সেনাবাহিনীর যৌথ অভিযান শেষে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন