শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভোলা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

    ভোলা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয়তাবাদী ছাত্রদলের ভোলা সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করায়  নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার ( ১০ নভেম্বর) দুপুরে এ আনন্দ মিছিল করেছে ভোলা সরকারি কলেজ ছাত্রদল। মিছিলটি শহরের যুগীরঘোল চত্বর থেকে শুরু হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

    নবগঠিত কমিটির আহ্বায়ক আরাফাত ইসলাম (ইফতি) ও সদস্য সচিব মো. আব্দুস সামাদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফজলে রাব্বি, সাকিব হোসেন সাখাওয়াত, সাইফুল ইসলাম ( মিঠু),সিফাত উল্লাহ সিফাত, মো. কামরুল হাসান, মোহাইমিনুল ইসলাম, সাফায়েত হোসেন সাফী, সদস্য আদনান হাছান, আবু সুফিয়ান, ছাত্রদল নেতা তাহলা জুবায়েরসহ অনেকে।

    মিছিলে কেন্দ্রীয় ছাত্রদল,জেলা ছাত্রদল ও টিম-১৮ ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের শত শত নেতাকর্মী। মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, এই কমিটি কলেজ ছাত্রদলকে আরও গতিশীল করবে এবং গণতন্ত্র ও ছাত্র-অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবে। নতুন নেতৃত্বের হাত ধরে ছাত্রদল ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং শিক্ষা-শান্তি-প্রগতির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথে সক্রিয় থাকবে।

    তারা আরো বলেন,  দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের কারণে ভোলা সরকারি কলেজে ছাত্র রাজনীতি বন্ধ ছিল। ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে প্রাণ ফিরে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে সব সময় পাশে থাকবে।পরে নতুন কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান।

    এর আগে গত ১৬ অক্টোবর ছাত্রদল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন হাওলাদারের স্বাক্ষরিত এক চিঠিতে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সেই সাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন