বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ঘোড়াঘাটে আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার 

    ঘোড়াঘাটে আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার থানা পুলিশ।

    সোমবার (১০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 

    গ্রেপ্তারকৃত নেতারা হলেন, উপজেলার সাগরপুর গ্রামের সারোয়ার হোসেন মিঠু (৫৩) ও দেওগ্রামের খোকন সরকার (৩৭)। সারোয়ার হোসেন ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং খোকন সরকার পালশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

    ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সাথে বিষয়টি নিয়ে কথা হলে তিনি জানান, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। তাঁদের হাতে লাঠি, রড, ধারালো অস্ত্র ও পেট্রলবোমা ছিল। 

    একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পেট্রলবোমা ছোড়া হয়। এ হামলায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আহত হন। এ সময় আন্দোলনের আয়োজক সহিদ শেখ ও তাঁর সঙ্গে থাকা রাফিককে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

    এ ঘটনায় পৌর ছাত্র দলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়। ওসি আরও জানান, তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় সারোয়ার হোসেন ও খোকন সরকারকে খুঁজছিল পুলিশ। পরে রাতভর অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন