শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • উইন্ডোজ ১১ তে একসঙ্গে দুটি হেডফোন কানেক্ট করার সুবিধা

    উইন্ডোজ ১১ তে একসঙ্গে দুটি হেডফোন কানেক্ট করার সুবিধা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাইক্রোসফট উইন্ডোজ ১১-এ নতুন নতুন ফিচার যোগ করা হচ্ছে। সর্বশেষ প্রিভিউ বিল্ডে দেখা গেছে, ব্যবহারকারীরা একই পিসিতে একসঙ্গে দুটি ওয়্যারলেস হেডফোন বা ইয়ারবাড কানেক্ট করতে পারবেন, কোনো স্প্লিটার বা অতিরিক্ত ডিভাইস ছাড়াই।

    উইন্ডোজ ১১, একসঙ্গে দুটি হেডফোন, শেয়ার্ড অডিও ফিচার, ব্লুটুথ লো এনার্জি, ওয়্যারলেস হেডফোন,?

    এর মধ্যে সবচেয়ে আলোচনায় থাকা নতুন সুবিধা হলো-একসঙ্গে দুইটি ওয়্যারলেস হেডফোন বা ইয়ারবাড কানেক্ট করার ক্ষমতা, তাও কোনো স্প্লিটার, কেবল বা অতিরিক্ত ডিভাইস ছাড়াই। অর্থাৎ একই পিসিতে দুইজন পাশাপাশি বসে গেম খেলতে, মুভি দেখতে বা অডিও শোনার সুযোগ পাবেন আর আলাদা হেডফোন কানেক্ট করার ঝামেলাও থাকবে না।

    উইন্ডোজ ১১-এর এই নতুন শেয়ার্ড অডিও ফিচারটি কাজ করবে ব্লুটুথ লো এনার্জি প্রযুক্তির মাধ্যমে। ফলে ডিভাইসকে দুইটি অডিও আউটপুটে একসঙ্গে সংযোগ দেওয়ার পরও অযথা ব্যাটারি ড্রেন হবে না।

    তবে একটি সীমাবদ্ধতা এখনো আছে, বর্তমানে এই সুবিধা শুধু প্রিমিয়াম কোপাইলট পিসি অর্থাৎ নতুন স্ন্যাপড্রাগন এক্স প্রসেসরযুক্ত সারফেস বা সমমানের হাই-এন্ড ল্যাপটপে পরীক্ষামূলকভাবে দেওয়া হচ্ছে। তাই ধারণা করা হচ্ছে, শুরুতে ফিচারটি কেবল দামি উইন্ডোজ ল্যাপটপগুলোতেই আসতে পারে।

    তবে ভবিষ্যতে আপডেটের মাধ্যমে সাধারণ মডেলেও ফিচারটি আনলক হতে পারে। শর্ত হলো ডিভাইসটিকে ব্লুটুথ লো এনার্জি সমর্থন করতে হবে। যাদের পিসিতে প্রয়োজনীয় সাপোর্ট আছে-উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম-এ যুক্ত হয়ে সর্বশেষ বিল্ড আপডেট ইনস্টল করে। সেটিংস থেকে ব্লুটুথ এরপর শেয়ারড অডিও সক্রিয় করলেই একই পিসিতে দুটি ওয়্যারলেস হেডফোন কানেক্ট করা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন