বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বিকেলের চা ও বন্ধুর সময়ের জন্য সহজ কাপ কেক

বিকেলের চা ও বন্ধুর সময়ের জন্য সহজ কাপ কেক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিকেলের চা বা বন্ধুদের হঠাৎ আগমন—মন ভালো করার সহজ ও মিষ্টি উপায় হতে পারে এক কাপ গরম চায়ের সঙ্গে ঘরে বানানো কাপ কেক। বিশেষজ্ঞরা বলছেন, দোকান থেকে কেনা কেক খাওয়ার চেয়ে নিজের হাতে বানানো কাপ কেকের স্বাদ আলাদা এবং এতে থাকে ঘরের ভালোবাসা।

প্রয়োজনীয় উপকরণ:

  • ময়দা – ১ কাপ

  • ডিম – ২টি

  • চিনি – ৩/৪ চা চামচ

  • তেল – ১/৩ চা চামচ

  • বেকিং পাউডার – ১ চা চামচ

  • ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ

প্রস্তুত প্রণালি:
ডিম ও চিনি একটি বড় বাটিতে ভালোভাবে বিট করতে হবে যতক্ষণ না হালকা ফেনা ফেনা হয়। এরপর তেল ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে ধীরে ধীরে ময়দা ও বেকিং পাউডার যোগ করতে হবে। তৈরি ব্যাটার ছোট কাপ বা কাপকেক লাইনারে ঢেলে ১৮০° সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট করা ওভেনে ১৫–২০ মিনিট বেক করতে হবে। চাইলে শেষে বাটারক্রিম, চকলেট ফ্রস্টিং বা রঙিন স্প্রিঙ্কল দিয়ে সাজানো যায়।

বিশেষ টিপস: ওভেন না থাকলে ঢাকনাওয়ালা প্যানে বা প্রেসার কুকারেও হালকা আঁচে কাপ কেক বানানো সম্ভব।

এক কাপ চা বা কফির সঙ্গে এই নরম ও মোলায়েম কাপ কেক খেলে বিকেল হয়ে ওঠে আরও আরামদায়ক এবং আনন্দদায়ক।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন