বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মেয়েদের হঠাৎ রাগ: বিজ্ঞান যা বলে

মেয়েদের হঠাৎ রাগ: বিজ্ঞান যা বলে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সম্প্রতি বিশেষজ্ঞরা জানিয়েছেন, মেয়েরা মাঝে মাঝে হঠাৎ রেগে যাওয়া কেবল আবেগ নয়, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। মনোবিজ্ঞান ও হরমোনাল গবেষণার আলোকে বলা হয়েছে, এ ধরনের আচরণের মূলত পাঁচটি কারণ থাকতে পারে।

১. অবহেলা: কেউ যদি মেয়ের অনুভূতিকে গুরুত্ব না দেয়, মস্তিষ্কের Amygdala সক্রিয় হয়ে রাগ বাড়ায়।
২. মিথ্যা বলা: কারও মিথ্যা বলার ফলে শরীরে Cortisol হরমোনের মাত্রা বেড়ে যায়, যা মন খারাপ ও রাগের সৃষ্টি করে।
৩. সীমানা লঙ্ঘন: ব্যক্তিগত স্পেসে অনধিকার প্রবেশ বা ফোন/ডায়েরি চেক করার মতো ঘটনার কারণে মস্তিষ্কের Insula অংশ সক্রিয় হয়ে বিরক্তি ও রাগ তৈরি করে।
৪. পিরিয়ডের আগে (PMS): এই সময় শরীরে Serotonin হ্রাস পায় এবং হরমোন ওঠানামা করে, ফলে মন খারাপ, অস্থিরতা ও রাগ একসঙ্গে দেখা দেয়।
৫. সমর্থনের অভাব: কঠিন সময়ে পাশে কাউকে না পাওয়ার কারণে Oxytocin কমে যায়, যা রাগ বাড়ায় এবং মন ভারী করে।

বিজ্ঞানীরা রাগ কমানোর কিছু উপায়ও দেখিয়েছেন। এতে মেয়েদের মন শান্ত রাখা যায় এবং সম্পর্ক মজবুত হয়।

  • মন দিয়ে শুনুন: শুধু শুনে যাওয়া নয়, সত্যিই মন দিয়ে শোনা মস্তিষ্ককে শান্ত করে।

  • একটা ‘সরি’ বলুন: এতে Dopamine বৃদ্ধি পায়, মন হালকা হয়।

  • একটু জড়িয়ে ধরুন: Oxytocin বৃদ্ধি পায়, সম্পর্ক আরও দৃঢ় হয়।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, প্রতিটি মেয়ের মেজাজ ভিন্ন। বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে, কিন্তু বোঝার কাজটি ভালোবাসা ও ধৈর্যের মাধ্যমে করতে হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন