শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভালুকায় বিএনপির গণসমাবেশে শামীম আহম্মেদের নেতৃত্বে বিশাল মিছিল

    ভালুকায় বিএনপির গণসমাবেশে শামীম আহম্মেদের নেতৃত্বে বিশাল মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জনসমক্ষে উপস্থাপন বিষয়ক এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নবেম্বর) বিকেলে সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশকে ঘিরে পুরো ইউনিয়নে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে।

    সমাবেশের প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। তিনি তার বক্তব্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরে বলেন, “এই দফাগুলো শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি ন্যায়ভিত্তিক, আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার রোডম্যাপ।”

    সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ। তিনি তৃণমূল নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার ওপর জোর দেন।

    গণসমাবেশকে সফল ও প্রাণবন্ত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন যুবনেতা শামীম আহম্মেদ। সাবেক এই কারা নির্যাতিত ছাত্রনেতা বর্তমান যুবনেতা এবং ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামীম আহম্মেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল সুশৃঙ্খলভাবে সমাবেশে অংশগ্রহণ করে, যা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ভালুকাবাসীর ভাষ্যমতে, যুবসমর্থকদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ও সংগঠনী দক্ষতা দিন দিন আরও দৃশ্যমান হয়ে উঠছে।

    স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, “শামীমের সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তার সক্রিয় উপস্থিতি ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

    শামীমের ঘনিষ্ঠ সহযোগীরা জানান, "তিনি দীর্ঘদিন ধরে ভালুকার তরুণ সমাজকে রাজনৈতিকভাবে সচেতন করা, সংগঠিত করা এবং দলের শক্তি বৃদ্ধিতে নীরবে কাজ করে যাচ্ছেন। তার কার্যক্রমে স্থানীয় যুবসমাজে নতুন উদ্যম লক্ষ্য করা যায়।"

    সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তৃণমূলে পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    স্থানীয় নেতারা মনে করেন, এ সমাবেশ শুধু উপস্থিতির দিক থেকেই নয়, রাজনৈতিক বার্তা ও ভবিষ্যৎ সাংগঠনিক প্রত্যাশার দিক থেকেও ছিল গুরুত্বপূর্ণ ও সফল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন