বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • হাটহাজারীতে সমবায় দপ্তরের ঋণ বিতরণ সম্পন্ন

    হাটহাজারীতে সমবায় দপ্তরের ঋণ বিতরণ সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায় অধিদপ্তর, ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আওতায় গঠিত ফতেপুর-চিকনদন্ডী দুগ্ধ সমবায় সমিতি লিঃ এবং মির্জাপুর-গুমানমর্দ্দন দুগ্ধ সমবায় সমিতি লিঃ–এর সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক তোফায়েল আহম্মদ, জেলা সমবায় অফিসার মোঃ মোসলেহ উদ্দিন।

    উপজেলা সমবায় অফিসার মোঃ বখতেয়ার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো,প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, মির্জাপুর-গুমানমর্দ্দন দুগ্ধ সমবায় সমিতির সভাপতি সাজু আক্তার, অনুষ্ঠানে উপজেলার শতাধিক সুবিধাভোগীর মাঝে প্রায় ২ কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন