বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

আজ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে না হাসিনার ফাঁসির রায়ের কপি

আজ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে না হাসিনার ফাঁসির রায়ের কপি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের অসুস্থতার কারণে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোতে পাঠানো হচ্ছে না।

ট্রাইব্যুনাল প্রশাসন মঙ্গলবার (১৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।
 
এদিন, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্রমন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রণালয় ও আইজিপির কাছে পাঠানোর কথা ছিল। কিন্তু ট্রাইব্যুনাল ১ - এর চেয়ারম্যান অসুস্থ থাকায় আজ রায়ের কপি পাঠানো হচ্ছে না বলে জানায় ট্রাইব্যুনাল প্রশাসন।
  
এর আগে সোমবার (১৭ নভেম্বর) জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ প্রমাণ হওয়ায় শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেয়া হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন