শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সৎ ও দক্ষ প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানালেন ছাত্রশিবির সভাপতি

    সৎ ও দক্ষ প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানালেন ছাত্রশিবির সভাপতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন এই শ্লোগানকে সামনে রেখে চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশ ২০২৫‎ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৭ টায় ‌ ব্রজ গোপাল টাউন হল মিলনায়তনে শিবির ভোলা জেলা শাখা এ সমাবেশের আয়োজন করা হয়।

    ‎‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে সুসংগঠিত দাওয়াত, শক্তিশালী প্রশিক্ষণ ও নৈতিক নেতৃত্বের  আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ, আদর্শ শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ যাচ্ছে । আগামী নির্বাচনে সৎ, দক্ষ ও আদর্শ দেশ প্রেমিক নাগরিকের পক্ষে কাজ করার উদাত্ত আহবান জানান।

    তিনি আরো বলেন,ছাত্রশিবিরের প্রতিনিধিদের সময় অপচয় রোধ, কঠোর পরিশ্রম  ও আল্লাহ সাহায্য প্রার্থনা করে জীবনের সফলতা অর্জন করতে হবে। ডাকসু,জাকসু,রাকসু ও  চাকসু আল্লাহর অসীম রহমতে বিজয় লাভ হয়েছে। ধৈর্য আর সাহসিকতার সহিত দ্বিনের কাজ করলে অবশ্যই আল্লাহ বিজয় দান করেন। 
    উপশাখা যে চারটি নিয়মিত কাজ রয়েছে তা  সবাইকে যথাযথভাবে পালন করতে হবে। ‎‎তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনায় গড়ে তুলতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান কেন্দ্রীয় সভাপতি।‎

    ভোলা জেলা শাখার সভাপতি জসিমউদ্দীন  সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল জায়েদ সঞ্চালনায় সমাবেশে ‎বক্তব্য রাখেন, ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল,  ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম , বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসাইন  কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, জামায়াতে ইসলামী  উপজেলা সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, উপজেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিববুল্লাহ , ছাত্রশিবিরে সাবেক ভোলা শহর  সভাপতি  মাকসুদুর রহমান,সাবেক জেলা সভাপতি আলমগীর মোঃ সোহাগ, উপজেলা শিবির সভাপতি মেহেদী হাসান সজীব সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।

    ‎সমাবেশে বক্তারা বলেন, জ্ঞানের আলোয় আলোকিত শিক্ষার্থীরাই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। সংগঠনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, ত্যাগ, আনুগত্য ও একাগ্রতা একটি আদর্শিক আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    চরফ্যাশনে বিভিন্ন এলাকার প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন। এতে সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ করণীয়, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।

    ‎‎অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রতিনিধিদের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন