শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ধর্ষণ মামলার পলাতক মামুন র‍্যাবের জালে ধরা

    ধর্ষণ মামলার পলাতক মামুন র‍্যাবের জালে ধরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের আজমেরীগঞ্জে দায়ের হওয়া ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামিকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাব-৯ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

    সোমবার (১৭ই নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

    র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি মো.মামুন মিয়া (২৮) দীর্ঘদিন ধরে ভিকটিমকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন। ঘটনাটির সর্বশেষ ধাপে গত ৭ই নভেম্বর দুপুরে ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন মামুন মিয়া। ঘটনার পর ভিকটিম বিষয়টি তার বাবাকে জানালে তিনি ১৬ই নভেম্বর রবিবার হবিগঞ্জের আজমেরীগঞ্জ থানায় মামলা নং–০৬ দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযুক্ত আত্মগোপন করলে তাকে ধরতে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।

    গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিসি-৩ (হবিগঞ্জ) এবং সিপিসি-২ (মৌলভীবাজার) এর একটি যৌথ আভিযানিক দল রাজনগর উপজেলার টেংরা বাজার এলাকায় অভিযান চালিয়ে মামুন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

    গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য আজমেরীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার'কে. এম. শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার (১৮ই নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন